নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়ে ধারণ করা ‘ইত্যাদি’ আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
২০২১ সালের অক্টোবর মাসে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বড় সর্দারবাড়ির সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত ‘সংগ্রাম’ তৈলচিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসা কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে এটি প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।