‘মায়া’ কি রাফীর সেরা কাজ?

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম

ওয়েব ফিল্মটির একটি দৃশ্য। ছবি: বিঞ্জ

একমাত্র কন্যা প্রেমাকে নিয়ে রাহাত-মায়ার সংসার। তবে তা ‘সুখের সংসার’ কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে! কেননা, স্বামীর অদ্ভুত সব কর্মকাণ্ডে তাদের সংসারে ‘সুখ’ শব্দটি অধরা। ক’দিন পরপরই রাহাত কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যায়। চাকরি-বাকরিতেও সে থিতু হতে পারে না। মিথ্যার এক মনোজগত তার। একপর্যায়ে আবিষ্কৃত হয়, রাহাত একজন মাদকাসক্ত। নেশা ছাড়া থাকতে পারে না। 

এমনই একটি গল্প নিয়ে ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘মায়া’। সোমবার (৩০ সেপ্টেম্বর) সেটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

রাহাতের কর্মকাণ্ডে ক্রমশ বিষিয়ে ওঠে মায়ার সংসার। কেননা, মাদকাসক্ত কেউ নিজে যেমন ধ্বংস হন, একইসঙ্গে সে তার পরিবারের জীবনকেও বিপর্যস্ত করে তোলে। এমন নানা ঘটনা পরম্পরায় এগিয়েছে ফিল্মটি। বেশ সুনিপুণভাবে এতে রাফী তাঁর গল্পকে ফুটিয়ে তুলেছেন। এর মাধ্যমে যে বার্তাটি দাঁড়িয়েছে, তা অনেকটা এমন—‘নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা।’

একটি দৃশ্যে সারিকা। ছবি: বিঞ্জ

এ সিনেমায় নির্মাতাকেও পাওয়া যায় ব্যতিক্রমীভাবে। যিনি একে একে উপহার দিয়েছেন ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’র মতো আলোচিত সিনেমা। অন্যদিকে, ওটিটিতে ‘ফ্রাইডে’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘টান’ দিয়েও বাজিমাত করেছেন। তবে এগুলোর চেয়ে ভিন্নমাত্রার চলচ্চিত্র ‘মায়া’। 

যেখানে নির্মাতা রাফী বেশ গল্পনির্ভর। পর্দায় সবচেয়ে চমকপ্রদ ছিলেন অভিনেতা মামনুন ইমন। ‘রাহাত’ চরিত্রে তাঁর অভিনয় ছিল অভূতপূর্ব। বিশেষ করে একজন মাদকাসক্ত ব্যক্তির আচরণে যে ধরনের পরিবর্তন আসে, ঠিক তেমনই ছিলেন ইমন। তাঁর অপ্রস্তুত আচরণ ও অঙ্গভঙ্গি ছিল দর্শনীয়। একদিকে তিনি হাসিয়েছেন, আবার কখনও বিষাদে ডুবিয়ে দিয়েছেন দর্শকদের। পর্দায় যেমনটা বিপর্যস্ত করেছেন মায়াকে!

এই চরিত্রে রয়েছেন অভিনেত্রী সারিকা সাবরিন। অভিনয়ে তিনিও স্বতঃস্ফূর্ত। এ ছাড়া রাশেদা চৌধুরী, নাদের চৌধুরী, হাসনাত রিপন, মুনতাহা এমেলিয়া—সবাই দারুণভাবে সঙ্গ দিয়েছেন কেন্দ্রীয় ভূমিকায় থাকা সারিকা-ইমনকে।

তবে এ সিনেমায় এক-দুটি জায়গায় সাইনবোর্ডে জুড়ে থাকা জায়গার নাম দর্শকদের কিছুটা দ্বিধান্বিত করতে পারে। অন্যথায়, পুরো গল্প সিনেম্যাটিক উপাদানে ভরপুর।

একটি দৃশ্যে ইমন। ছবি: বিঞ্জ

সিনেম্যাটোগ্রাফিতে মুনশিয়ানা দেখিয়েছেন মুরশেদ বিপুল। আর এখন তো দেশের প্রায় সিনেমা-সিরিজেই শব্দস্রষ্টা হিসেবে কাজ করেন রিপন নাথ। বরাবরের মতো এবারও তিনি তাঁর শব্দগ্রহণে দর্শকের ওপর প্রভাব রাখতে পেরেছেন। এ ছাড়া সালমান জাইমের সংগীতও বেশ আবেশী। 

সিনেমাটিতে পারিবারিক টানাপোড়েন ভেতর দিয়ে এই সময়ের নারীদের সংগ্রামকে যেমন ফুটিয়ে তুলেছেন রাফী, তেমনই সিনেমাটি আরও সমসাময়িক করে তুলেছে কিছু ঘটনায়। শেষ মুহূর্ত তো দর্শকদের রীতিমতো হতবাক করে দেয়! আবেগে ভাসেন তাঁরা। শেষ পর্যন্ত মায়ার জীবনে নেমে আসে অকল্পনীয় এক বিপর্যয়। আর এই ঘটনা ‌‘গণপিটুনির সমকালীন বাস্তবতা’ হয়ে গেঁথে থাকে দর্শকের মনে।

দিনশেষে প্রশ্ন রাখা যায় যে, ‘মায়া’ কি তবে রাফির সেরা সিনেমা? এই উত্তরে দ্বিমত হলেও এটুকু অন্তত নিশ্চিত—এটি রাফীর ক্যারিয়ারে অন্যতম একটি কাজ হয়েই থাকবে।

রেটিং: ৪.২/ ৫.০০
পরিচালক: রায়হান রাফী
চিত্রনাট্য: মেহেদী হাসান মুন, রায়হান রাফী ও সাইদুজ্জামান আহাদ
অভিনয়শিল্পী: সারিকা সাবরিন, মামনুন ইমন, রাশেদা চৌধুরী, নাদের চৌধুরী, হাসনাত রিপন, মুনতাহা এমেলিয়া প্রমুখ
ভাষা: বাংলা
ধরন: ড্রামা 
মুক্তি: ৩০ সেপ্টেম্বর ২০২৪/বিঞ্জ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর