পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেলেন টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় তারকা-প্রযোজক নিলয় আলমগীর। তবে একা নন, সঙ্গে রয়েছেন তাঁর বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিও।
বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন নিলয়। ক্যাপশনে তিনি লেখেন, ‘দোয়া করবেন।’
অভিনেতার ঘনিষ্ঠজন জানায়, এর আগে নিলয় ও তাঁর স্ত্রী ওমরাহ পালন করেছিলেন। এবার দুই পরিবারের মানুষদের নিয়ে গেলেন।
নিলয় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। ‘বেইলী রোড’ তাঁর অভিনীত প্রথম সিনেমা। এরপর চারটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। বর্তমানে নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন নিলয় আলমগীর। বিশেষ করে ইউটিউবের নাটকে তাঁর চাহিদা তুঙ্গে। নিজেই সেখানে নাটক প্রযোজনাও করেন।