প্রাক্তন তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার কন্যা আইরা তেহরীম খান। এবার অভিনয়ে হাজির হলেন বাবার সঙ্গে। সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনে তাহসান ও আইরাকে একসঙ্গে দেখা গেছে।
সেখানে বাবার পাশে দাঁড়িয়ে বেশ স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছেন আইরা। দর্শকদের মন্তব্য— ভবিষ্যতে মেয়ে বাবা-মায়ের মতোই নাম উজ্জ্বল করবে অভিনয়ে।
এর আগে আইরাকে দেখা গিয়েছিল মায়ের সঙ্গে। একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে কাজ করেছিলেন তিনি। সে অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেছিলেন, ‘মেয়ের সঙ্গে প্রথমবার কাজ করলেও আমার জন্য সহজ ছিল। তবে আইরার কষ্ট হয়েছিল, কারণ সারাদিন শুটিং করার অভ্যাস তার ছিল না। ভাগ্য ভালো, আমি আর পুরো টিম পাশে ছিলাম— তাই ও খুব ভালোভাবে কাজটি শেষ করেছে।’
এদিকে, কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিও আইরার পর্দা উপস্থিতির প্রশংসা করেছেন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, উপযুক্ত চরিত্রের সুযোগ এলে আইরাকে সিনেমায় কাস্ট করার ইচ্ছা তার রয়েছে।
প্রসঙ্গত, বিচ্ছেদের পর তাহসান-মিথিলা দুজনই ঘর বেঁধেছেন। মিথিলা বিয়ে করেন সৃজিতকে আর তাহসান রোজা নামের এক মেকওভার আর্টিস্টকে।