অবশেষে দেখা মিলছে তাহসানের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

রোজা আহমেদের সঙ্গে সম্পর্কটা শেষ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। এই ঘোষণাটা দেওয়ার পর একেবারেই নিজের মতো আছেন তিনি। দেখা-সাক্ষাৎ পাওয়াটা বেশ ভার হয়েছে। তবে এবার অন্যভাবে মিলছে দেখা তার। 

পর্দায় ফিরছেন এ তারকা।  আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বহুল জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন, যা সম্প্রচারিত হবে এনটিভি ও বঙ্গ প্ল্যাটফর্মে।

প্রথম সিজনে তাঁর সাবলীল উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাঁকেই ভরসা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন সিজন নিয়ে তাহসান খান নিজেও দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এবারের সিজনটা সত্যিই অন্যরকম। প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের সব চৌষট্টি জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন মজার, তেমনই অপ্রত্যাশিত। প্রতিটি পর্বেই আলাদা রকমের উত্তেজনা আছে।’

তাহসান। ছবি: বঙ্গ প্রথম সিজনের সাফল্যের রেশ ধরে দ্বিতীয় সিজন আরও বড় পরিসরে সাজানো হয়েছে। আগের সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে শত কোটিরও বেশি ভিউ এবং ত্রিশ লক্ষ টাকার বেশি পুরস্কার জয়ের নজির গড়েছিল এই শো। নতুন সিজনে থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার, জমজমাট প্রতিযোগিতা আর পারিবারিক বিনোদনের পূর্ণ ডোজ।

পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনায় বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শো-এর আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক।

আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় এনটিভিতে দেখা যাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন দুই। যারা টেলিভিশনে মিস করবেন, তারা বুধবার দুপুর একটায় পুনঃপ্রচার দেখতে পারবেন। পাশাপাশি যেকোনো সময় বিনামূল্যে শোটি উপভোগ করা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

 

 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর