এবার তাহসানের সঙ্গে বিচ্ছেদ জানিয়ে দিলেন রোজা!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

গত ১০ জানুয়ারি ইনডিপেনডেন্ট ডিজিটালকে দেওয়া এক বক্তব্যে তাহসান বিচ্ছেদের বিষয়টি ‍নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আমরা আলাদা আছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

বিচ্ছেদ নিয়ে তাহসান কথা বললেও এটা নিয়ে কোনো মন্তব্য বা কোনো ইঙ্গিতও দেননি রোজা। তবে এবার সেটা দিলেন।

অন্যদিকে, তাহসানের এই ঘোষণার পরও কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা আহমেদের নামের সঙ্গে ‘খান’ পদবি যুক্ত থাকায় বিচ্ছেদ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পাশাপাশি তাহসানের সঙ্গে তোলা ছবিও তখনও রোজার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছিল।

এরপরই এল পরিবর্তন। বিচ্ছেদের পর ব্যক্তিগত পরিচয়ে পরিবর্তন আনলেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে ‘খান’ পদবি বাদ দিয়েছেন তিনি। আজ রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা গেছে, নামের শেষে আর ‘খান’ নেই। একই সঙ্গে তাহসানের সঙ্গে তোলা সব ছবিও সরিয়ে ফেলেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান। তবে এক বছরের ব্যবধানেই সেই সম্পর্কে ইতি টেনেছেন দুজন।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর