ব্যক্তিজীবন ঘিরে মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এখন পর্যন্ত বেশ ক’বার তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সবশেষ অবকাশযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে শোরগোল উঠে যে, প্রেমিককে নিয়ে মালদ্বীপে ঘুরছেন কেয়া পায়েল! যদিও এখন পর্যন্ত অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু খোলাসা করা হয়নি। এবার সেই জল্পনার রেশ কাটতে না কাটতেই যেন আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই!
সোমবার (৬ জুন) সামাজিকমাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা নিজের একটি সুন্দর ছবি পোস্ট করেছেন কেয়া পায়েল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’
এদিকে, রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই অভিনেত্রীর এমন চিরন্তন প্রেমের প্রশ্নে দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা।
অন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন!’ আরেকজন লিখেছেন, ‘প্রথম কোনো কিছুই ভোলা যায় না।’
মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের ‘প্রথম ভালোবাসা’র রহস্য শুধুই ক্যাপশন নাকি প্রেমের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। তবে হঠাৎ করেই অভিনেত্রীর এমন পোস্ট ভক্তদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।