মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ঘরে এসেছে নতুন অতিথি। গত সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন।

কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে রাকিব। প্রিয়াঙ্কা জানান, সন্তান জন্মের আগেই ছেলে ও মেয়ের জন্য আলাদা নাম ঠিক করে রেখেছিলেন তারা। ছেলে হলে নাম রাখা হতো আফফান বিন রাকিব, আর মেয়ে হলে মারিয়াম বিনতে রাকিব। কন্যাসন্তানের জন্ম হওয়ায় আগে থেকেই নির্ধারণ করা নামটিই রাখা হয়েছে।

সন্তান জন্মের সুখবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল হাসান। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি দোয়া শেয়ার করেন তিনি। এরপর তার পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে। পরে প্রিয়াঙ্কাও কন্যাসন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেন।

তবে আপাতত নবজাতকের ছবি প্রকাশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, উপযুক্ত সময় হলে সবার সঙ্গে মেয়ের ছবি ভাগাভাগি করবেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। এর আগে, গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। আট বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখার মাধ্যমে তিনি সংস্কৃতি অঙ্গনে যাত্রা শুরু করেন।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর