১৫ বছর পর বড় পর্দায় ফিরছেন সেলিনা, এবার সিস্টার নিবেদিতার চরিত্রে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ চরিত্রে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। পরিচালক রাম কমল মুখার্জির নির্মাণাধীন ‘সিস্টার নিবেদিতা’র বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। অভিনেত্রীর ভাষায়, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে অর্থবহ অভিজ্ঞতাগুলোর একটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিনা বলেন, এই সিনেমাটি তার কাছে কেবল একটি অভিনয় প্রকল্প নয়, বরং ব্যক্তিগতভাবেও গভীর তাৎপর্য বহন করে। পরিচালক রাম কমল মুখার্জির সঙ্গে কাজের অভিজ্ঞতাকে তিনি তার অভিনয়জীবনের অন্য সব কাজ থেকে আলাদা বলে উল্লেখ করেন।

সেলিনার মতে, সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয় করা যেন শুধু একটি চরিত্র ফুটিয়ে তোলা নয়, বরং এক ধরনের আত্মিক আহ্বানে সাড়া দেওয়া।

তিনি জানান, ছোটবেলা থেকেই সিস্টার নিবেদিতার সঙ্গে তার এক অদ্ভুত মানসিক সংযোগ রয়েছে। তার বাবা পশ্চিমবঙ্গের বিনাগুড়িতে কর্মরত থাকাকালে পরিবারসহ প্রায়ই দার্জিলিং যেতেন। সে সময় তারা নিয়মিত রয় ভিলায় যেতেন, যেখানে জীবনের শেষ সময় কাটিয়েছিলেন সিস্টার নিবেদিতা। সেখানকার পরিবেশ তাকে ছোটবেলা থেকেই গভীরভাবে স্পর্শ করত বলে স্মরণ করেন অভিনেত্রী।

সেলিনা জানান, তার মায়ের কাছ থেকেই প্রথম সিস্টার নিবেদিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারেন। তখন কখনও ভাবেননি, একদিন তিনিই এই ঐতিহাসিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। এখন তার মনে হয়, যেন বহু আগেই এই চরিত্রের সঙ্গে তার এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েছিল।

১৫ বছর ইউরোপে থাকার পর ভারতে ফিরে নিজের শিকড় এবং সনাতন ধর্মের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের কথাও তুলে ধরেন সেলিনা। তার ভাষায়, জীবনের অনেক ঘটনার অর্থ পরে গিয়ে স্পষ্ট হয় এবং এই সিনেমাও তার জীবনের সেই ধরনের একটি অধ্যায়।

সিস্টার নিবেদিতার প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি ভারতে জন্মগ্রহণ না করলেও ভারতকে নিজের জীবন ও আদর্শের অংশ হিসেবে গ্রহণ করেছিলেন। শিক্ষা, নারী ক্ষমতায়ন, সমাজসেবা এবং জাতি গঠনে তার অবদান আজও অনুপ্রেরণার উৎস।

সেলিনার মতে, একজন নারী হিসেবে সিস্টার নিবেদিতার সাহস, নিষ্ঠা এবং নারীর শিক্ষার প্রতি তার অঙ্গীকার তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

এদিকে, এই বায়োপিকের মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।

একসঙ্গে জোড়া সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর মার্চে প্রকাশ্যে এসেছিল তাঁর বিচ্ছেদের খবর। এবার সবাইকে তাক লাগিয়ে জানালেন জীবনের সবচেয়ে মধুর অধ্যায়ের কথা—মা হতে চলেছেন তিনি।...
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। প্রিয় দলের সমর্থনে পতাকা ওড়ানো, জার্সি পরা থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সঙ্গে তর্ক-বিতর্ক—সব মিলিয়ে এক উৎসবের আমেজে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ এলে...
ডায়েট কারও জন্য আশীর্বাদ, আবার কারও জন্য আতঙ্ক! শোনা যায়, ঢালিউড সুপারস্টার শাকিব খান গত পাঁচ বছর ভাত মুখেও তোলেননি, তাতেই তিনি ক্যারিয়ারের সবচেয়ে ফিট! কিন্তু একই পথে হেঁটে কেউ কেউ গিয়েছেন...
চিরতরে চলে গেলেন ভারতের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী, পরিচালক বিজয়া মেহতা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১। 
বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। যেখানে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘গত ১৭ বছরের জুলম, নির্যাতন, হামলা মামলা আর জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজ সকলে এই মঞ্চে কথা বলতে পারছি। তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই...
দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতিকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরীক হামলা করে। যা ওই ভুক্তভোগী নাগারিকদের সাবিংধানিক অধিকার হরণ...
মুক্তির আগে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে ইউ/এ ১৩+ সনদ পেয়েছে ‘ধামাল ৪’। তবে ছাড়পত্র পেতে সিনেমাটিতে কয়েকটি পরিবর্তন আনতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর