বিয়ের পিঁড়িতে ‘আস্তে লেডিস’খ্যাত অভিনেত্রী সন্দীপ্তা

ছোটপর্দা থেকে ওটিটি নানা প্ল্যাটফর্মে জনপ্রিয় অভিনেত্রী কলকাতার সন্দীপ্তা সেন। তার এই তুমুল পরিচিতি বাংলাদেশেও। 

ডিসেম্বরেই টলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। ‘আস্তে লেডিস’খ্যাত সন্দীপ্তা জানান, চলতি বছরের ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী।

বহুদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে করছেন সন্দীপ্তা। সৌম্য হইচই ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার পদে রয়েছেন।

তবে বিয়েটা আট-দশটা তারকা আয়োজনের মতো হচ্ছে না, এটা নিশ্চিত। 
সন্দীপ্তা একেবারেই ডেসটিনেশন ওয়েডিংয়ে বিশ্বাসী নয়। বরং কলকাতাতেই বিয়ে করছেন। পরিবার ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পরবেন সন্দীপ্তা।

প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা। ছবি সংগৃহীতসাজসজ্জাও ছিমছাম। ভারতীয় সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না।

২০০৭ সালে ‘দুর্গা’ ধারাবাহিক থেকে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সন্দীপ্তা। এরপর করেছেন ‘টাপুর-টুপুর’, ‘তুমি আসবে বলে, ‘প্রতিদান’র মতো ধারাবাহিক। তার ওটিটি সিরিজ ‘আস্তে লেডিস’ এপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়।