পর্দায় টাবুর সঙ্গে সমকামিতা, মুখ খুললেন বাঁধন

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:৪৫ পিএম

‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এরপর থেকেই আলোচনায় ‘খুফিয়া’। সৌজন্যে টাবুর সঙ্গে বাঁধনের রসায়ন।

গুপ্তচরবৃত্তির এই সিনেমায় হিনা রহমান বা অক্টোপাস চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। তাঁর সহশিল্পী টাবু অভিনয় করেছেন কৃষ্ণা মেহরা চরিত্রে।

সমকামী ভূমিকায় দেখা গেছে তাঁদের। টাবু-বাঁধনের মধ্যকার তথ্য আদান-প্রদানের সম্পর্কটা বিছানা পর্যন্ত গড়ায়। সিনেমায় তাঁদের এই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা। এতদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন বাঁধন। অবশেষে কথা বলেছেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বেশ খোলামেলা কথা বলেছেন বাঁধন।

তাঁর কথায়, ‘এই সিনেমার টিম ভীষণ পেশাদার। পেশাদারিত্বের সঙ্গেই কাজটি হয়েছে। আমরা যখন শট দিয়েছি, তখন সেট খালি করে দেওয়া হয়েছিল। মনিটরটা নিচে রাখা হয়েছিল। সেটে ছিলাম, আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শুট হয়েছে। আগেই ব্লকিং ক্যামেরাসহ করে নিয়েছিলাম। তা ছাড়া মুভমেন্ট, কতটুকু কোথায় কী অভিব্যক্তি থাকবে, সবই আগে থেকেই ঠিক করা ছিল। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।’

সিনোটির দৃশ্যে টাবু ও বাঁধন। ছবি: সংগৃহীত

দর্শকদের প্রতিক্রিয়া যুক্ত করে বাঁধন বলেন, ‘বাংলাদেশে আমার যে দর্শক, তাঁদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকি ভারতের দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন। অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি তাঁদের পছন্দ হয়েছে। এটা নিয়েই বেশি চর্চা হচ্ছে। টাবুর সঙ্গে আমার রসায়নটা ভীষণ কাব্যিক। এই রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ তুলে ধরেছেন। আসলে বাংলাদেশে আমার একটা আলাদা দর্শক আছে, তাঁরা অনেক বেশি প্রগতিশীল ও সংবেদনশীল। আর তাঁরা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। তাতে আমি খুশি।’

টাবুর সঙ্গে রসায়ন নিয়ে কথা বলেছেন বাঁধন। তাঁর ভাষ্য, ‘এটা ছিল দুর্দান্ত। আমার পরিবার, কাছের বন্ধু-বান্ধব সবাই আমার সিদ্ধান্ত, অভিনয়ের প্রশংসা করেছেন। আসলে বিশাল ভরদ্বাজ এই প্রেমটা কাব্যিকভাবে তুলে ধরেছেন। আর টাবু তো অবশ্যই এখানে বড় ফ্যাক্টর। এসব কিছুতেই আমার পরিবার বন্ধু-বান্ধবরা বেশ মুগ্ধ। অনেকেই আমার অনেক ডায়ালগ মুখস্থ করে ফেলেছেন, এটা একটা ভালোলাগার জায়গা, অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে একটি পাওয়া।’

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এটা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। টাবু-বাঁধন ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর