ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে সমালোচনার মুখে বিবার

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জনিপ্রয় পপতারকা জাস্টিন বিবার। পরবর্তী সময়ে সেই পোস্ট তিনি ডিলেট করতে বাধ্য হন।

গতকাল (১১ অক্টোবর) ইনস্টা স্টোরিতে একটি স্থিরচিত্র পোস্ট করে এই সংগীতশিল্পী লেখেন, ‌‘প্রেয়িং ফর ইসরায়েল’ । অর্থাৎ ‘ইসরায়েলের জন্য প্রার্থনা করছি।’

কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো—পোস্ট করা ছবিটি ছিল ফিলস্তিনের গাজা শহরের। যেখানে ইসরায়েলি সেনাদের হামলায় বিধ্বস্ত শহর দেখা যায়।  এই পোস্টে তখন বিতর্কের ঝড় উঠে। এক পর্যায়ে তা বুঝতে পেরে পোস্টটি ডিলেন করে দিতে বাধ্য হন বিবার। পরে নতুন আরেকটি ছবি দিয়ে ইসরায়েল-ফিলিস্তিনের এই দ্বন্দ্বময় পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যক্ত করে একই কথা বলেন। এতে অবশ্য থেমে নেই সমালোচনা। 

বিবারের এক অনুসারী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি বিব্রতকর। আপনি যদি না জানেন যে আপনি কী বিষয়ে কথা বলছেন, তাহলে চুপ থাকুন।’

এর আগে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের অভিমত তুলে ধরেন জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। তাই আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’ 

প্রসঙ্গত, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অব্যাহত। দুই পক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ এবং ফিলিস্তিনে ১১০০। খাদ্য, পানি ও বিদ্যুৎ না থাকায় ও ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর