ক্রিকেট মাঠে হার-জিত থাকবেই, কিন্তু সেটা যদি ব্যঙ্গ-বিদ্রুপের খোরাক হয়ে ওঠে, তখন তো বিতর্ক জমবেই। ঠিক তেমনটাই হলো বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচের পর। আর সেই বিতর্কের কেন্দ্রে এবার সৃজিত মুখার্জি।
ভারতের জনপ্রিয় পরিচালক, যিনি আবার বাংলাদেশের জামাইও বটে, এক্স ও ফেসবুকে একটি পোস্ট দিলেন—‘প্রস্তুতি ম্যাচ শেষ। এবার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য শুভকামনা।’
যারা ম্যাচ দেখেছেন, তারা বুঝতে পারছেন ব্যঙ্গটা কোথায়। আর যারা দেখেননি, তাদের জন্য সহজ করে বললে— গতকাল বাংলাদেশের বিপক্ষে হেসে খেলে জিতেছে ভারত। সৃজিতের পোস্ট দেখে অনেকেই বুঝতে পারছেন, তিনি সরাসরি কিছু বলেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। ‘প্রস্তুতি ম্যাচ শেষ’— মানে যা হওয়ার, তা হয়ে গেছে! এবার ভারতের জন্য সত্যিকারের লড়াই শুরু।
এদিকে ফেসবুকে পোস্টটি করার কিছু সময় পরই এর মন্তব্যের ঘরটি বন্ধ করে দেন সৃজিত।