শহীদ জিয়ার জীবনকর্ম নিয়ে বিটিভি’র বিশেষ আয়োজন

আপডেট : ৩০ মে ২০২৬, ০৭:০০ এএম

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড-ফোর্সের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ আয়োজন রয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন ও কর্মভিত্তিক নানা অনুষঙ্গে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানসূচি। থাকছে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণা, কবিতা পাঠ, শিশুতোষ পরিবেশনা ও দেশাত্মবোধক গান প্রভৃতি।

সকাল ৯টায় প্রচার হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। ছবি: বিটিভি

আজ সকাল ৯টায় প্রচার হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। যেখানে শিশুদের অংশগ্রহণে থাকছে ছবি আঁকা, গল্প বলা, নাটিকা ও আলোচনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন। উপস্থাপনায় রয়েছেন সমৃদ্ধি সূচনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি কর্তৃপক্ষ জানায়, শিশুদের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ককে জানার ভিন্নধর্মী এই প্রয়াস অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা।

দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। এতে জিয়াউর রহমানের জীবনপথ, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, রাজনৈতিক দর্শন এবং মৃত্যুকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে। একই সঙ্গে বিভিন্ন বিশিষ্টজনের সাক্ষাৎকার ও স্মৃতিচারণায় উঠে আসবে তাঁর কর্মজীবনের নানাদিক। প্রযোজনা করেছেন মামুন মাহমুদ।

বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে কবিতা পাঠের আয়োজন। জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় এবং ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এতে কবিতার ভাষায় স্মরণ করা হবে জিয়াউর রহমানকে।

বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে কবিতা পাঠের আয়োজন। ছবি: বিটিভি

রাত ৯টায় প্রচার হবে ‘ইতিহাসের বাঁকে বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া’। মোস্তাফিজুর রহমান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে তথ্যচিত্র, আলোচনা ও স্মৃতিচারণার মধ্যদিয়ে তুলে ধরা হবে শহীদ রাষ্ট্রপতির রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও সময়ের প্রেক্ষাপট। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন বিশিষ্টজন।

এ ছাড়া রাত ১১টায় আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় প্রচার হবে ‘জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’। বিশেষ এই অনুষ্ঠানের গবেষণা ও উপস্থাপনায় রয়েছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। এতে থাকছে আলোচনা, সাক্ষাৎকার ও সংগীত আয়োজন।

দিনব্যাপী আয়োজনে আরও থাকছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। সকাল ৭টা ১৫ মিনিট, ১০টা, দুপুর ১টা, সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১১টায় মাহেদুর রহমান ও লুৎফর রহমানের প্রযোজনায় প্রচার হবে এসব সংগীতানুষ্ঠান। বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রামাণ্য অনুষ্ঠান, স্মৃতিচারণা ও গানের মধ্যদিয়ে এই গোটা আয়োজনে উঠে আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অধ্যায়ের নানা অনুরণন।

১৪তম নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘সাঁতাও’। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে খন্দকার সুমন পরিচালিত...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
দড়াবাজি বললে হয়তো চোখ কপালে উঠবে। কিন্তু গ্রামবাংলার উৎসব-পার্বণে এটি এক পরিচিত নাম। সহজ করে বললে—সার্কাস, বা আধুনিক ভাষায় অ্যাক্রোবেটিক। বিনোদনের এই পুরনো অনুষঙ্গ এখন শুধু গ্রামেই নয়, দেখা মেলে এই...
‘সুরের বাঁধনে পঞ্চাশ বছর’ প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় আসর। শুক্রবার বিকেলে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমি অডিটোরিয়ামে সারা দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর