জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

দেশের ক্রিকেট নিয়ে নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন গায়ক আসিফ আকবর। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। বরং ক্রিকেটের প্রকৃত চর্চা ছড়িয়ে আছে তৃণমূল ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে। 

সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে শতরান করা দুই তরুণ ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি পোস্ট করে এই মন্তব্য করেছেন আসিফ। তিনি লেখেন,‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট স্টেডিয়ামে ঝলমলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। সারাদেশে বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।’

তিনি আরও জানান, অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড এরইমধ্যে শেষ হয়েছে এবং আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। পাশাপাশি চলছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব শিগগিরই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট ও প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট।

জেলা ক্রিকেট লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট নিয়েও কথা বলেন আসিফ। তাঁর ভাষায়, সারাদেশে উৎসবমুখর পরিবেশে জেলা লিগ ও বিভিন্ন প্রতিযোগিতা চলছে, যা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির অন্যতম প্রধান ক্ষেত্র।

এদিকে, আক্ষেপ করে আসিফ বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতা এখন অনেক সময় কনটেন্টে রূপান্তরিত হয়ে গেছে। কিশোর-তরুণদের এসব খেলা গণমাধ্যমে খুব একটা জায়গা পায় না। ঝলমলে আসর নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সত্য-মিথ্যা আর আন্দাজনির্ভর কনটেন্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম, যার সঙ্গে তৃণমূল ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’

সবশেষে তিনি স্মরণ করিয়ে দেন, ভবিষ্যতের সাকিব আল হাসানরা এই তৃণমূল থেকেই উঠে আসবে। তাই শুধু বিপিএল বা জাতীয় দলের ম্যাচ নয়, দেশব্যাপী চলমান ক্রিকেট কার্যক্রমের খবর গণমাধ্যমে গুরুত্ব পাওয়াটা জরুরি বলেও মনে করেন এই গায়ক ও বিসিবি পরিচালক।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর