ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন  স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। 

নেপাল, ভারত ও চীনের কয়েকটি অঞ্চলেও  কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে বাংলাদেশে কোথাও কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।