সড়কে উপড়ে পড়ছে গাছ, বাড়ছে ঝুঁকি 

আপডেট : ০১ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

সড়কের পাশে, রোড ডিভাইডার বা ঝিল-পার্কের গাছ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গোড়ায় মাটি না থাকায় ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ছে এসব গাছ। গবেষক ও নগরবিদরা বলছেন, ভুল প্রজাতির গাছ দিয়ে নগরে সবুজায়ন হয়েছে। পরিচর্যার অভাবে এসব গাছ এখন জনজীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে সঠিক ব্যবস্থাপনায় আনার তাগিদ তাদের।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের একটি শিরিশ গাছ উপড়ে পড়েছে ঝড়ে। বিশালাকার গাছটির উচ্চতা ও ডালপালা ধরে রাখার জন্য গোড়ায় যথেষ্ট মাটি ছিল না। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে থাকা নিম গাছটিও ঝড়বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে। হাতিরঝিলের কৃষ্ণচূড়া গাছ পড়ে আছে ফুটপাতে। কালবৈশাখীর হানায় সেখানকার কৃষ্ণচূড়া, কাঠবাদাম, কদম, কণকচূড়াসহ ১০টি গাছ উপড়ে পড়েছে। 

সবুজের আচ্ছাদন ও ছায়া পাওয়ার আশায় এক যুগ আগে এসব গাছ লাগানো হয়। সড়কের পাশে ফুটপাতে ৬ ফুট জায়গা আলাদা করে বরাদ্দ করা হয় গাছের জন্য। এক যুগে গাছগুলো দৈর্ঘ্যে বেড়েছে গড়ে প্রায় ত্রিশ ফুট। তবে গোড়ায় মাটির পরিবর্তে বালু থাকায় মাটির গভীরে যাওয়ার আগেই মরে যাচ্ছে মূল শিকড়। শাখা ও উপ মূল ছড়িয়ে পরছে আশপাশে। এতে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ছে গাছ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যাবিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দীন জানান, রোপণের আগে; প্রজাতি নির্বাচন, কোন স্থানে লাগানো হবে, সেটা নির্বাচন, এগুলোর ব্যবস্থাপনা জরুরি। 

নগরবিদেরা বলছেন, মূলত সঠিক পরিচর্যার অভাবে এসব গাছ নাগরিক জীবনে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলছে। 

নগর পরিকল্পানাবিদ ড. ইকবাল হাবিব বলেন, যেগুলো অতিরিক্ত বড় হয়েছে,সেগুলোকে পুলিং করা এবং কোন গাছ কতটুকু উচ্চতা, কতটুকু বেড়ে হবে; সে ব্যাপারে সুনির্ধারিত নীতিমালা থাকা উচিত। একই সঙ্গে বিপজ্জনক গাছগুলোকে কাঠামোগতভাবে সেগুলোকে সুদূঢ় করার চেষ্টা করা প্রয়োজন। 

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপরেশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ নগরবিদদের। নাহলে যেকোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনার শঙ্কা তাদের। 

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর