কোলেস্টেরল বেড়ে গেলে শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। কোলেস্টেরল রক্তনালিতে জমা হয়। কোলেস্টেরল জমা হতে হতে এক সময় রক্তনালির স্বাভাবিক যে রক্তস্রোত তা বাধাগ্রস্ত হয়। কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এর ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।
তাই কোলেস্টেরল বাড়ছে কি-না, সেটি খেয়াল রাখা অবশ্যই জরুরি। মূলত খাওয়া–দাওয়ায় অনিয়মের কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়।
লক্ষণ
১. হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে।
২. অল্প কিছুক্ষণ হাঁটার পর পা ব্যথা করতে পারে। এতে পা অসাড় হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
৩. কোলেস্টেরল বাড়ার কারণে পা ফুলে যেতে পারে। পা ফুলে গেলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
৪. চোখের নিচে বা চোখের পাতায় সাদাটে বা হলুদ ব্যথাহীন ফোলা অংশ দেখা দিতে পারে।
৫. কোলেস্টেরল বাড়ার কারণে ধমনী সংকুচিত হয়ে সারা শরীরে রক্ত সঞ্চালন বাধা প্রাপ্ত হতে পারে।
৬. কোলেস্টেরল বাড়লে তার প্রভাব পড়ে নখে। নখের উজ্জ্বলতাও হারিয়ে যেতে পারে এবং নখ হলুদও হয়ে যেতে পারে।
৭. শরীরে মেদ জমা কোলেস্টেরল বাড়ায় লক্ষণ হতে পারে। বিশেষ করে তলপেটে মেদ জমলে সচেতন হতে হবে।
করণীয়
১. খাদ্যাভ্যাস পরিবর্তন আনুন।
২. প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার রাখুন।
৩. শাকসবজি ও মাছ বেশি করে খাওয়ার চেষ্টা করুন।
৪. খাসির মাংস ও গরুর মাংস এড়িয়ে চলুন।
৫. নিয়মিত ব্যায়াম করুন এবং হাঁটুন।
৬. ধূমপান, মদ্যপান পরিহার করুন।
৭. ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।