অসুস্থতা এমন এক বিষয়, যা যে কোনো দিন শরীরে হানা দিতে পারে। যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তবে সেই যাত্রায় রক্ষা পেতে পারেন। কিন্তু দু;খের বিষয়, বেশিরভাগ মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে বিভিন্ন রোগে ভুগে থাকেন।
পুষ্টিবিদদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে কিছুটা অসুস্থ হলেই মানুষ দুর্বল হয়ে পড়েন। এতে বিভিন্ন রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং কীভাবে জীবনযাপন করছেন, তা গুরুত্বপূর্ণ বিষয়।
আসুন জেনে নিন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী করা প্রয়োজন:
১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা প্রয়োজন। প্রতিদিনের খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলস—এই উপাদানগুলো রাখা প্রয়োজন।
২. ঋতু পরিবর্তনের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই এই সময়ে জ্বর, কাশি, সর্দির প্রকোপ বাড়তে পারে। এসব থেকে বাচঁতে পুষ্টিকর ও সুষম খাদ্যের প্রয়োজন। খেতে হবে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ খাবার।
৩. প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে। এক্ষেত্রে মৌসুমি ফল খাওয়া বাদ দেওয়া যাবে না। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে খেতে পারেন। এ ছাড়া ভেষজ চা পান করতে পারেন।
৫. শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা বা হাঁটার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিয়ম করে ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। কারণ শারীরিক পরিশ্রমে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
৬. খাবার খাওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। সারাদিনে অল্প অল্প করে খান। এতে সেই খাবারের পুষ্টিগুণ ভালোভাবে শরীরে পৌঁছাবে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: