মাছ–মাংস না খেয়েও যেভাবে মেটাবেন প্রোটিনের চাহিদা

খাদ্যের যে কয়টি উপাদান রয়েছে, তার মধ্যে প্রোটিন বা আমিষ অন্যতম। প্রোটিন হলো মানুষের সুস্থ থাকার চাবিকাঠি। অনেকে প্রোটিন বলতে মাছ, মাংসকেই বুঝে থাকেন। কিন্তু মাছ মাংসের বাইরে এমন অনেক খাদ্য রয়েছে, যেসব খাদ্য তালিকায় রাখলে প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
 
শরীরের প্রোটিনের চাহিদা পূরণের দরকার আছে। তা না হলে শিশুর বেড়ে ওঠা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া প্রোটিনের অভাবে কমে যেতে পারে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা। আবার রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে প্রোটিনের প্রয়োজন আছে। 

আসুন জেনে নিন, উচ্চমূল্যের মাছ, মাংসের বদলে কোন কোন খাবার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে–

ডিম
ডিমে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। দুধে আরো রয়েছে ভিটামিন ও মিনারেল। প্রোটিনসমৃদ্ধ ডিম ভিটামিন, মিনারেল, ও অ্যান্টি অক্সিডেন্টের ভালো উৎস। ডিম খেলে অনেক পুষ্টিকর উপাদানও শরীরে পৌঁছে। হাড়ের স্বাস্থ্য, দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্যের ভালো করে ডিম। ডিমে উচ্চ মাত্রায় সালফার থাকায় তা চুল ও নখ ভালো রাখতেও সহায়তা করে। শিশুরা নিয়মিত সেদ্ধ ডিম খেলে দাঁত, হাড় শক্তিশালী হয়। গর্ভাবস্থায় মহিলারা নিয়মিত সেদ্ধ ডিম খেলে তাদের ও সন্তানের উপকার হয়। যারা ওজন কমাতে চান তারা ডায়েটে ডিম রাখতে পারেন।

প্রোটিনসমৃদ্ধ দুধে রয়েছে প্রায় সব ধরনের পুষ্টিকর উপাদান। ছবি: পেক্সেলসদুধ
দুধে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন থাকে। প্রোটিনসমৃদ্ধ দুধে রয়েছে প্রায় সব ধরনের পুষ্টিকর উপাদান। দুধ সুষম খাবারের অন্যতম উপাদান । দুধে এমন খাদ্য উপাদান আছে, যা শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের জন্য উপকারী। দুধ আমাদের হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 
বাদাম
বাদাম শক্তি ও পুষ্টির উৎস। বাদামে রয়েছে প্রোটিন, ফাইবার,ভিটামিন ই। বাদাম খেলে ভালো থাকবে আপনার স্বাস্থ্য। বিশেষ করে হার্টের রোগ থেকে দূরে থাকবেন। বাদামে থাকা ভিটামিন ই কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এ ছাড়া বাদাম খেলে শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। 

কুমড়ার বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ছবি: পেক্সেলসকুমড়ার বীজ
প্রোটিন, মিনারেলের উৎস হলো কুমড়ার বীজ। মিনারেলস ছাড়াও এতে রয়েছে জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো মস্তিষ্ক সচল রাখে। কুমড়ার বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড থাকে।  যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। 

সূত্র: হেলথলাইন

আরও পড়ুন: