খাওয়ার পর যে ৮ কাজ ভুলেও করবেন না

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:২০ এএম

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা পানির গ্লাস সঙ্গে নিয়ে খেতে বসেন। তারা খাওয়ার পাশাপাশি সমান তালে পানি পান করেন। আবার কেউ কেউ আছেন, খেয়েই বিছানায় শুয়ে পড়েন। বিশেষ করে দুপুরে খাওয়া শেষে প্রিয় ভাতঘুম ছাড়া যেন তাঁদের চলেই না! আবার যারা অফিস করেন, তারা ভরপেট খেয়েই চা বা কফি পান করতে ছোটেন। নইলে তাঁরা কাজে কোনো উদ্যম পান না!

কিন্তু এগুলোর কোনোটিই আমাদের স্বাস্থ্যের জন্য হিতকর নয়। আসলে সঠিক নিয়ম মেনে খাবার খেলে যেমন স্বাস্থ্যের উন্নতি হয়, তেমনই নিয়ম না মেনে খাওয়া-দাওয়ার অভ্যাস আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটায়।

চলুন জেনে নেওয়া যাক,  খাওয়ার পরে কোন ৮ কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত।

ভরা পেটে ফল খাওয়া একেবারেই অনুচিত। ছবি: ফ্রিপিক

১. খাওয়ার একদম পরপর গোসল করা যাবে না। খাবারের পরে হজমে সাহায্য করার জন্য আমাদের পাকস্থলীর আশপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কিন্তু গোসলের সময় শরীরের তাপমাত্রা পরিবর্তিত হয়। শরীরে আগের তাপমাত্রা ফিরিয়ে আনতে রক্ত তখন ​​পাকস্থলীর পৃষ্ঠ থেকে ত্বকের উপরিভাগে চলে যায়। ফলে হজমশক্তি ব্যাহত হয়, ধীরগতির হয়ে পড়ে।

২. খাওয়ার ঠিক পরই ভারি ব্যায়াম করা হলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এছাড়া এতে বমি বমি ভাব, পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।

৩. খাওয়ার পরই মনে হতে থাকে, একটু বিছানায় গড়িয়ে নিলে বুঝি মন্দ হতো না! অথচ খাদ্যগ্রহণের পরপরই শুয়ে বা ঘুমিয়ে পড়লে পাকস্থলীর পাচক রস ওপরে গলার দিকে উঠে আসে। এতে আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি। একে অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্ন বলা হয়।

৪. খাওয়ার সময় অতিরিক্ত পানি খেলে হজমক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। আমাদের দেহে পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম, হরমোন নিঃসৃত হয়। এ সময় পানি পান করলে এ উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়। ফলে খাবার ভালোভাবে পরিপাক হতে পারে না।

৫. খাবার খাওয়ার পর সামনের দিকে ঝুঁকে কোনও কাজ করবেন না। এতেও অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।

৬. অনেকেই খাওয়ার পর ফল খেতে খুব পছন্দ করেন। অথচ ভরা পেটে ফল খাওয়া একেবারেই অনুচিত। আমাদের শরীর ফল থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় না তখন।

৭. এবার বলা হবে, একটি মারাত্মক অথচ সাধারণ ভুলের কথা। খাওয়ার পর অনেকেই চা বা কফি খেতে পছন্দ করেন। ফেনলিক উপাদান সমৃদ্ধ এসব পানীয় খাবার থেকে শরীরে আয়রন শোষণে বাধা দেয়।

খাওয়ার পর চা বা কফি পান করা উচিত না। ছবি: ফ্রিপিক

৮. ধূমপান ও মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর সন্দেহ নেই। তবে খাওয়ার পর গ্রহণে ক্ষতির মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর