কমলা একটি বেশ জনপ্রিয় ফল। এখন বছরের বেশিরভাগ সময়ে বাজারে কমলার দেখা পাওয়া যায়। স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। কমলা ভিটামিন সি এর ভালো উৎস। তাই কমলা খেলে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
আমাদের দেশের আবহাওয়ায় সর্দি–জ্বর একটি স্বাভাবিক অসুখ। ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা বা সর্দি জ্বরের সমস্যায় ভোগেন না, এমন মানুষের সংখ্যা খুব কম। সর্দি–জ্বরে সুস্থ থাকতে কমলা খেলে উপকার পাওয়া যায় বেশি।
সামনে শীতকাল আসন্ন। তাই এই সময় ঠান্ডার প্রকোপ বাড়বে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এই সময় শারীরিক সুস্থতায় খেতে পারেন কমলা।
আসুন জেনে নিন, কমলা খেলে কী কী উপকার পাবেন:
১. কমলায় উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে। যা শরীরের ইমিউন সিস্টেম মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা পাবেন।
২. ত্বক সুস্থতার উপর শারীরিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে। কমলা ত্বকের জন্য বেশ উপকারী। কমলাতে আছে উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। যা ত্বকের সুস্থতা প্রদান করে। এ ছাড়া ত্বকের বলিরেখা দূর করে কমলা। তাই ত্বক ভালো রাখতে এই ফল খেতে পারেন।
৪. কমলাতে আছে ভিটামিন বি৬, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ফল দরকারি ভূমিকা পালন করে।
৫. হৃদরোগের কারণে বিশ্বব্যাপী মারা যাচ্ছে অনেক মানুষ। কমলা হৃদরোগ থেকে দূরে মানুষকে রাখে। তাই হার্টের গুরুতর সমস্যা থেকে বাঁচতে খাদ্য তালিকায় কমলা রাখুন।
৭. কমালতে আছে ভিটামিন এ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। তাই কমলা খেলে ছোট বড় সবার দৃষ্টিশক্তি ভালো থাকবে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন: