ফুলকপির যত গুণ

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:১৯ এএম

ফুলকপি শীতের সবজি হলে বছরের অনেক সময় বাজারে এই সবজির দেখা মেলে। আগে অনেক বড় সাইজের ফুলকপি দেখা গেলেও বর্তমানে ছোট ছোট সাইজের ফুলকপি বাজারে দেখতে পাওয়া যায়।

শীতকালের অন্যান্য সবজির মধ্যে ফুলকপি অন্যতম। এই সবজি বহু পুষ্টি উপাদানে ভরপুর। যা বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। হার্টের অসুখ ও ক্যানসার থেকে দূরে রাখে ফুলকপি। ফুলকপি একটি স্বাস্থ্যকর সবজি। ডায়েটে ফুলকপি রাখলে কমবে ওজন। ফুলকপিতে ক্যালরির পরিমাণ কম থাকলেও ভিটামিন সি, মিনারেল, ফোলেট, ভিটামিন কে এর ভালো উৎস।

১ কাপ পরিমাণ ফুলকপিতে ক্যালোরি ২৭,  ফাইবার ২ গ্রাম, ভিটামিন সি ৫৮ শতাংশ, ভিটামিন কে ১৪ শতাংশ, ভিটামিন বি৬ ১২ শতাংশ, ফোলেট ১৫ শতাংশ, কোলিন ৮ শতাংশ, পটাসিয়াম ৭ শতাংশ, ম্যাঙ্গানিজ ৯ শতাংশ, ম্যাগনেসিয়াম ৪ শতাংশ ও ফসফরাস ৪ শতাংশ থাকে।

আসুন জেনে নিন ফুলকপির গুণের কথা:

১. ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা খাবার হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ ছাড়া  ফাইবারসমৃদ্ধ ফুলকপি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।

২. ফুলকপিতে ক্যালোরির পরিমাণ কম থাকলেও ফাইবার এবং পানির পরিমাণ বেশি। এসব  উপাদান ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই ওজন কমাতে চাইলে ফুলকপি খেতে পারেন।

৩. ফুলকপিতে আছে কোলিন, এই উপাদান শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে।

৪. ফুলকপিতে আছে সালফোরাফেন, যা ক্যানসার, হার্টের অসুখ ও ডায়াবেটিসকে দূরে রাখে। 

৫. সুস্বাস্থ্যের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই দরকারি উপাদান। ফুলকপিতে এই উপাদান রয়েছে। এটি প্রদাহ কমাতে সহায়তা করে। পাশাপাশি কিছু দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমায়।

সূত্র: হেলথলাইন

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর