সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব ডেঙ্গু মোকাবিলা: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষ নিজ অবস্থান থেকে সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে নিজেই ভয় পান–জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। সবার প্রচেষ্টায় আমরা দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, ঠিক সেভাবে সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে।’

তিনি বলেন, ‘জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি কর্পোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। একটা ভুল সবকিছুকেই ব্যর্থ করে দিতে পারে।’