৬ নবজাতকের মৃত্যু

লাইসেন্স বাতিলে শোকজ, যা বললেন আদ্-দ্বীনের আইনজীবী শিশির মনির

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আজ শনিবার দুপুরে হাসপাতালের পক্ষে উক্ত ঘটনার আইনি দিক, ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান এবং সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

আপডেট : ০৬ জুন ২০২৬, ০১:১৪ পিএম

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আজ শনিবার দুপুরে হাসপাতালের পক্ষে উক্ত ঘটনার আইনি দিক, ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান এবং সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

শিশির মনির বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের লিগ্যাল নোটিশ হাসপাতাল কর্তৃপক্ষ আইনিভাবে মোকাবিলা করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স বাতিলের জন্য যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তা আইনসম্মত নয়।’

শিশির মনির আরও বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন অভিভাবকের অনুরোধে এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখা হয়েছিল। এ কারণে দায়িত্বে থাকা কর্মী নাসিমা ও সিনিয়র স্টাফ নার্স রেখাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সব ধরনের রোগের চিকিৎসা আদ্-দ্বীন হাসপাতাল বিনা মূল্যে প্রদান করবে বলেও জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। 

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে মারা যায় ৬ নবজাতক। এ ঘটনা তদন্ত করে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিরর নানা অসঙ্গতি পায়। যে ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি ছিল বলে জানা যায় তদন্তে। এছাড়া ওয়ার্ডে রোগীর পরিমাণ অনেক বেশি ছিল। পাশাপাশি চিকিৎসক ও নার্সরা ঠিকমতো সেবা দেয়নি এবং নার্সদের ভূমিকাও রোগীবান্ধব ছিল না। এর পরিপ্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

 

 

ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে মাইকিং সচেতনতা বাড়াবে। কিন্তু জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮২ দিনে হাম ও উপসর্গে মারা গেল ৬০৫ শিশু।
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দর্শানোর এই নোটিশ হাসপাতালের সামনে নোটিশ বোর্ডে...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে...
বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে শুরু হচ্ছে ‌‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই...
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তা ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও কেন পরিবর্তনের হুঁশিয়ারি দিলেন আর্জেন্টিনা কোচ? এর মূলে রয়েছে খেলোয়াড়দের ফিটনেস ইস্যু। মেসি, এমিলিয়ানো মার্তিনেসসহ অন্তত ৬ জন ফুটবলারকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর