ডেঙ্গু প্রতিরোধে আগে সচেতনতা, পরে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে মাইকিং সচেতনতা বাড়াবে। কিন্তু জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৯:৩২ এএম

ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে মাইকিং সচেতনতা বাড়াবে। কিন্তু জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

আজ শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়িঘর নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আব্দুস সালাম বলেন, এতদিন সিটি করপোরেশন বেওয়ারিশের মতো ছিল। এখন আর এসব হবে না। তিনি বলেন, সিটি করপোরেশন আর জনগণের একসাথে কাজ করতে হবে ডেঙ্গু প্ররিরোধে।

অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরের আশেপাশে সচেতনতামূলক র‍্যালী করা হয়।

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ দর্শানোর এই নোটিশ হাসপাতালের সামনে নোটিশ বোর্ডে...
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ বিভাগে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা...
ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষাসহ ৮০ শতাংশ খরচ ফি মওকুফ করা হবে এবং ২০ ভাগ ব্যয় রোগীর দিতে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ছড়া বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু...
রাজধানীর বনানীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রফিক (৩৫)। নিহত রফিক ময়মনসিংহ সদর এলাকার নুরু...
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে তৌশিফ শাহরিয়ার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় জানা যায়নি।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৫ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর