গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের শরীরে।
সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ রয়েছে ৭৯ হাজার ১২ জনের দেহে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৮৪ জন।