হামের উপসর্গে প্রাণ গেল এক শিশুর

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট শিশুর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৫৭ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১০০৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১৩৬ জনের শরীরে। এ নিয়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫২৩ জন। আর উপসর্গ রয়েছে ৮৭ হাজার ৯২৯ জনের দেহে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।