শিশুমৃত্যু কার্বন ডাই অক্সাইডে হয়নি, দাবি আদ্-দ্বীনের

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন নবজাতক মৃত্যুর ঘটনা কার্বন ডাই অক্সাইডের কারণে হয়নি। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার ঘোষণা দিয়েছে।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

আদ্-দ্বীন হাসপাতাল ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, ‘কার্বন ডাই অক্সাইডের জন্য শিশুদের মৃত্যু হয়নি, এটা বিশেষজ্ঞদের মতামত। তবে কেন মৃত্যু হয়েছে তার কোনো কারণ জানা যায়নি।’ আজ সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আদ্-দ্বীন পরিচালক বলেন, ‘বুয়েটসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দিয়ে ভবনের মান উন্নয়ন করা হয়েছে। আশা করা যায়, এর পর আর কোনো অভিযোগ থাকবে না। স্বাস্থ্য অধিদপ্তরে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামীকাল আবেদন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।’

আদ্-দ্বীন পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের বেকারি বন্ধ করা হয়েছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে সমস্যা ছিল তা ঠিক করা হয়েছে। আশা করি দুয়েকদিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সিলগালা করা চাবিটি ফেরত দেবে।’

গত ২৭ মে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় ৩ জুন কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ৪৮ ঘণ্টায় সময় দেওয়া হলে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানোর আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতালকে ৯ তারিখ বিকেলে ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়। ৯ তারিখ মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দেয় হাসপাতালটি। তবে তা গ্রহণযোগ্য নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপর ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই চার শিশুর...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন) ড. জিয়াউদ্দিন হায়দার পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (ICM) ট্রায়েনিয়াল...
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেল ৬৪৮ শিশু।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শাপলা চত্বর হত্যাযজ্ঞ, গুম, ক্রসফায়ার ও অন্যান্য অভিযোগের তদন্ত...
‘সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড়। সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেসের ২০ জন হেভিওয়েট বিদ্রোহী সংসদ সদস্য (এমপি) এমন একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যার অস্তিত্বের...
ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা। নয়াদিল্লিতে বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় এক বাংলাদেশি। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর