গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৭ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন।
যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৫৫ জন। আর চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬৮ জন।