হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, মোট মৃত্যু ৭৪৫

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু ও ৭৯৬ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। 

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০৬। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ রোগী।

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ৭৪১। নতুন করে ৯৪৭ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন।
২৪ ঘণ্টায় ১০৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২৫। ৮৭৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৪ শিশু।
হাম, ডেঙ্গু, কোভিডের মতো প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সক্ষমতা-সম্পন্ন সরকারি...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩  শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মৃত্যু ৭৩১। 
রাজধানীর হাতিরঝিলের রেইনবো ক্রসিং সংলগ্ন লেক থেকে ৬৫ বছর বয়সী মো. আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ...
দেশের প্রেক্ষাগৃহগুলোতে মানসম্মত সিনেমার অভাব এবং দর্শক খরা কাটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। ফুটবলপ্রেমীদের বড় পর্দায় খেলা দেখার আমেজ দিতে এবং...
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষিত বায়োপিকের ফার্স্ট লুক বা প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি ভক্তদের জন্য...
ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখলেও তিনি...
লোডিং...

এলাকার খবর