হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ৭৪১। নতুন করে ৯৪৭ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে এ পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা ৭৪১।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৫৯। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৭৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪টি। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৬২ রোগী।

 

হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
হাম, ডেঙ্গু, কোভিডের মতো প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সক্ষমতা-সম্পন্ন সরকারি...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩  শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মৃত্যু ৭৩১। 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বাংলাদেশে জুন মাসে খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে...
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু ভর্তি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরও...
দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছে ঢাকা। সংগঠনটিকে গতিশীল করতে এখন দৃঢ় নেতৃত্বের প্রয়োজন এবং এ ক্ষেত্রে সব...
তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। মিছিলে বিপুল জনসমাগমের পাশাপাশি...
লোডিং...

এলাকার খবর