ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু  

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে। 

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩০ জন। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত ২৩ হাজার ১৭৩ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭৪ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। 

এছাড়া, বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রামে ৮৯, খুলনায় ১২৩, ময়মনসিংহে ২৭ ও রংপুরে ১০  জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।