চিকিৎসার জন্য বছরে বিদেশমুখী ৫ লাখ মানুষ, আস্থা ফেরাতে উদ্যোগের তাগিদ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

ক্যানসার,স্নায়ুরোগ,বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টসহ জটিল সব রোগের চিকিৎসায় বছরে ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশে যায় প্রায় ৫ লাখেরও বেশি মানুষ। নির্ভরযোগ্য সেবায় আশায় এসব রোগী ও স্বজনেরা বছরে খরচ করেন ৬ হাজার কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা ফেরাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে রোগী সেবার মান বাড়াতে পারলে কমবে বিদেশমুখিতা। 

বাংলাদেশ থেকে ভারতে যতো মানুষ যাতায়াত করেন, তার একটি বড় অংশই যান চিকিৎসা সংক্রান্ত কাজে। রোগীদের বেশিরভাগ ক্যানসার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, কিডনি আর লিভারের সমস্যায় আক্রান্ত।

এসব রোগীর স্বজনদের একটি বদ্ধমূল ধারণা থাকে যে দেশের চিকিৎসা ভালো নয়। খরচও বিদেশের চেয়ে বেশি। আর হাসপাতালের সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই যেন।

বিশেষজ্ঞরা আরও বলেন, রোগ নির্ণয় এবং চিকিৎসায় দেশের বড় হাসপাতালগুলোর সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে এই সেবাখাত। গ্রাম পর্যায়ে সুবিধা বৃদ্ধি ছাড়া চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড.সৈয়দ আবদুল হামিদ বলেন, ফার্টিলিটি বা অন্য যেসব কারণে যাচ্ছে, এটা স্বাস্থ্যসেবার অপ্রতুলতা বা সেবা পাওয়ার জন্য প্রতিবন্ধকতার কারণে। আমাদের স্বাস্থ্যসেবা ঢাকা কেন্দ্রিক। এখানে আসাসহ সবকিছু আমাদের অনুকূলে না।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, আমাদের রোগীদের দরদ দিয়ে দেখতে হবে। আস্থা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।

চিকিৎসা খাতে বিনিয়োগকারীরা বলছেন, মানুষের আস্থা ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি। ক্যানসারের মতো জটিলতা শুরুতেই ধরা পড়লে, কম খরচে দেশেই নিরাময় সম্ভব।

ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এ এম শামীম বলেন, সরকারি হাসপাতাল পড়ে আছে, ভবন পড়ে আছে– এগুলোতে যদি অর্ধেক খরচে রোগীদের জন্য বিনিয়োগ করতে বললে আমরা তা করে দিতাম। সরকার ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবা জনবান্ধব হবে। 

সীমান্ত এলাকার মানুষ গুরুতর অসুস্থতায় ভারতে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে ধারণা করা হয়। তাই সেসব এলাকায় বিশেষায়িত হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। আর নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭৮ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
রাজধানীর আফতাবনগরে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং...
তালেবান সরকারের কঠোর বিধিনিষেধে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ আরও কমেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ এক বা দুবার বাড়ির বাইরে বের হন।...
শিগগিরই বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটির ইঙ্গিত দিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়ে নতুন...
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টিফেন্সের দাবি, ভবিষ্যৎ পরিস্থিতির জন্য নিজেদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর