হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ৭৯৮ শিশুর শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর কারও মৃত্যুই নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে শনাক্ত করা হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে গত পাঁচ মাসে দেশে শিশুমৃত্যুর সংখ্যা ৯০২-এ পৌঁছেছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৭২৮ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

 

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭২ শিশুর শরীরে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। আর নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৯৩ জন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় বিস্ফোরণ হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত...
বাঁধ নির্মাণ নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির টানাপোড়েনে বছরের পর বছর ভুগছেন পটুয়াখালীর পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দারা। বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বর্ষায় মাসে দুবার করে প্লাবিত হয় টিয়াখালী নদী...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সম্ভাব্য হুমকি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরান ইস্যুতে ইসরায়েলি গোয়েন্দা তথ্য এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের জীবননাশের হুমকির...
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে ওপরে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর