ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১১১ 

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৫৩২ জন। 

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৬৩ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেট বিভাগে ৬ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।