ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫১৩ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন আক্রান্ত হয়েছেন।
তবে এ সময়ের মধ্যে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।


