হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে।
একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন হাম রোগী। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।


