হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২১৬ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের শরীরে। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৭৫৬ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনের শরীরে।
উল্লেখ্য, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।