ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের প্রাণহানি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, সিলেট বিভাগে ছয় জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এই পর্যন্ত মোট ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। 
রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯০০ জন ডেঙ্গু রোগী। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শুক্রবার দুপুরে...
লোডিং...

এলাকার খবর