ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের প্রাণহানি হয়েছে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৯০ জন।
এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৪১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ২২০ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রামে ১৯৬, খুলনায় ৬০, ময়মনসিংহে ৭৩, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।