মুগদা মেডিকেলে অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনিয়মের সংবাদ প্রচারের পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনিয়মের সংবাদ প্রচারের পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

শুক্রবার সকালে আকস্মিক মুগদা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বেশকিছু অনিয়মের প্রমাণ পান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা এসে রোগীদের রক্ত নিয়ে যান। যা বাইরে থেকে পরীক্ষা করে আনা হয়। এটা নিয়মবহির্ভূত।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এতে রোগীদের নিজেদের পকেট থেকে টাকা খরচ হচ্ছে। অথচ রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ-সুবিধা রয়েছে। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এখন হামের পর্যাপ্ত টিকা আছে। ২৬ তারিখ থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ১১৭ জনের। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন, যা এখন...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে।
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা...
ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর