হামের উপসর্গে নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানানো হয়।
সাতজনের মৃত্যুর মধ্যদিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২১৮ জনে। এছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ২৫ জনের।
এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৩ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।