হামের উপসর্গে বৃহস্পতিবার আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২০৭ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৪৮ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।


