ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩৬৮ জনের।
আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৫১২ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বলছে, চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১৮ হাজার ৫০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৫৫ জন। এদিকে ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২০৭ জনে।


