হামের উপসর্গে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩১৪ জনে। 

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৭২ জন হাম রোগী। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের শরীরে। 

এ নিয়ে সারা দেশে হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬৯ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ জন।