বিশ্ব ডায়াবেটিস দিবস

দেশে দেড় কোটি রোগীর জন্য নেই সরকারি বিশেষায়িত হাসপাতাল




আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

দেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৪০ লাখ। প্রতিবছর নতুন করে আক্রান্ত প্রায় ২০ লাখ। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্ট্রোক, হৃদরোগ, কিডনি বিকল ও অন্ধত্বের ঝুঁকি বাড়ে। এতো ঝুঁকির পরও দেশে সরকারি পর্যায়ে ডায়াবেটিসের কোনো বিশেষায়িত হাসপাতাল নেই।  

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের  ২০২৫ সালের তথ্য বলছে, দেশের প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের বয়স ২০ থেকে ৭৯ বছর। 

আক্রান্তদের প্রায় ৫৪ লাখ মানুষ জানেনই না রক্তে শর্করার পরিমাণ বেশি। ফলে জটিলতা নিয়ে হাসপাতালে আসার আগেই ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অঙ্গ। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ‘চোখে রক্তক্ষরণ, কিডনি ফেইলিওর অথবা পায়ে ঘা নিয়ে হঠাৎকরে এসে উপস্থিত হয়। তখন দেখা গেল অনেকদিন ধরে তার ডায়াবেটিস। এই যে অজানা ডায়াবেটিস, শরীরকে ঘুণে খাওয়ার মতো ধরে ফেলেছে এটা আসলে আগে থেকে বোঝা যায় না। এই অজানা ডায়াবেটিস শনাক্ত করাই মূল চ্যালেঞ্জের বিষয়।’

চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসের চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় নিয়মিত ওষুধ, ইনসুুলিনসহ নানা পরীক্ষা-নীরিক্ষা প্রয়োজন। তবে চিকিৎসায় বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় প্রতিরোধ কর্মসূচির ব্যহত হচ্ছে। 

অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, ‘বাংলাদেশে ১০ কোটি এন্ডোক্রাইন রোগী। ডায়াবেটিস ও প্রি–ডায়াবেটিস মিলিয়ে ৫ কোটি আর থায়রয়েড রয়েছে ৫ কোটি মানুষের। এই বিপুল জনগোষ্ঠীর সেবা দেওয়া কি সাড়ে চারশ ডাক্তারের পক্ষে সম্ভব? আমাদের এখন দরকারি জনবল তৈরি করা দরকার। ডাক্তারদের ট্রেইনিং দেওয়া দরকার। এই বিষয়ে গবেষণা করা দরকার। সারা বাংলাদেশে এ বিষয়ে যারা জটিল রোগী রয়েছে, তাদেরকে সুলভ মূল্যে চিকিৎসা দেওয়া দরকার। এজন্য আমাদের একটা বড় ইনস্টিটিউট দরকার।’

চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত প্রতিষ্ঠান হলে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, গবেষণা ও চিকিৎসা সম্প্রসারণ সম্ভব হবে। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার...
রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ...
চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে...
পুরুষ সঙ্গী ছাড়া, অথবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে অঘোষিত নির্দেশনা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এক্ষেত্রে নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকের বাধ্য করছে তালেবান...
লোডিং...

এলাকার খবর