ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগের ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছে। 

এছাড়া চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। 

এদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন। 

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৭ জন হাম রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৯ জন হাম রোগী। 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। 
এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামছেন হামজা। অবশ্য ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান যে একাদশে থাকবেন, সেটা অনুমিতই ছিল। একাদশ ঘোষণার আগে থেকে প্রোটিয়াদের তিন নম্বর...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বিজিবি-১৯। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, এর ফলে শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর