২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ জন শিশু। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি ১ হাজার ৩৫২ জনে।
একদিনে, হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৭ জন হাম রোগী।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।
এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২২ হাজার ১৯ জন।