সময়ের অভাবে ঠিক মতো চুলের যত্ন নিতে পারছেন না। এমন করতে থাকলে চুল নষ্ট হতে সময় লাগবে না। তাই চুলের যত্ন নিতে পারেন অল্প সময়ের মধ্যে। দশ মিনিটেই নিতে পারেন চুলের যত্ন। তবে আপনাকে সপ্তাহে অন্তত দুটি দিন শ্যাম্পু করার জন্য রাখতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার এবং হেয়ার সিরাম কিন্তু মাস্ট। বাকি ৫ দিন শ্যাম্পুর পরিবর্তে নিতে পারেন বিশেষ যত্ন। রইল চুলেন যত্নে কিছু টিপস।
চুল ধোওয়ার পানিতেই অল্প ভিনিগার মিশিয়ে নিতে পারেন। এতে চুল হবে চকচকে।
রাতে শোয়ার আগে নিয়মিত চুলে তেল লাগান এবং সকালে ধুয়ে ফেলুন।
চুল ধোয়ার সময় চায়ের লিকার দিতে পারেন। তারপর পানি দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন চুল নরম,কালো ও চকচকে হবে।
রুক্ষতা কমাতে চুলে লাগাতে পারেন মধু এবং পাকা কলা। এই মিশ্রণটি ভাল ভাবে চুলে লাগিয়ে ৭-৮ মিনিট রাখুন। এরপর ভাল করে ধুয়ে নিন। তবে আপনার শ্যাম্পু করার প্রয়োজন নেই।
যদি আপনার ডগা চেরার সমস্যা থাকে তবে পাকা পেঁপে এবং টকদই পেস্ট করে চুলে লাগাতে পারেন। মাত্র ১০ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।
চুল পড়া সমস্যা থাকলে লাগাতে পারেন একটি প্যাক। এটা বানাতে দিতে হবে একটা ডিমের সাদা অংশ, ২ টেবলচামচ বেসন, ১/২ চামচ লেবুর রস এবং এক টেবলচামচ টকদই। এগুলো ভাল ভাবে মিশিয়ে চুলে লাগান। ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
খুশকির সমস্যায় লেবুর রস বেশ কার্যকরী। অল্প পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এটা প্রতিদিন করতে পারেন। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বেশ উপকার পাবেন।